ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হ্যারি পটার সিনেমার হ্যাগ্রিড আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোল্ট্রান মারা গিয়েছেন। ৭২ বছর বয়সে স্কটল্যান্ডের ফলকির্কের কাছের একটি হাসপাতালে এ অভিনেতার মৃত্যু হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে কোল্ট্রানকে ‘অনন্য প্রতিভা’ হিসেবে বর্ণনা করেছেন রাইট। তিনি বলেন, ‘হ্যাগ্রিড রূপে কোল্ট্রানকে সম্ভবত কয়েক দশক ধরে সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন একটি চরিত্র যা শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাইকেই সমানভাবে আনন্দ দিয়েছিল। এ কারণে গত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে তার কাছে ভক্তদের অসংখ্য চিঠি আসত।

রবি কোল্ট্রান আইটিভি গোয়েন্দা নাটক ‘ক্র্যাকার’, ‘জেমস বন্ড’ এবং ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’-এও অভিনয় করেছেন।

নাটকে তার অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে বর্ষসেরার তালিকায় কোলট্রেনের নাম উঠেছিল এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে বাফটা স্কটল্যান্ড পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

১৯৭৯ সালে টিভি সিরিজ ‘প্লে ফর টুডে’র মাধ্যমে তার যাত্রা শুরু হলেও বিবিসি টিভি কমেডি সিরিজ ‘এ কিক আপ দ্য এইটিজ’- এ তিনি ব্যাপক খ্যাতি পেয়েছিলেন। যেখানে ট্রেসি উলম্যান, মিরিয়াম মার্গোলস এবং রিক মায়ালও অভিনয় করেছিলেন।

তাকে ১৯৮৩ সালের আইটিভি কমেডি আলফ্রেস্কোতে দেখা গিয়েছে যেখানে স্টিফেন ফ্রাই, এমা থম্পসন, সিওভান রেডমন্ড এবং হিউ লরি অভিনয় করছেন।

১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নিমিত টুটি ফ্রুটিতে একটি প্রধান চরিত্রে তাকে দেখা যায়, যেখানে এমা থম্পসন এবং রিচার্ড উইলসনও অভিনয় করেছিলেন।

রুবিয়াস হ্যাগ্রিড ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের একটি কাল্পনিক চরিত্র।

নিউজটি শেয়ার করুন

হ্যারি পটার সিনেমার হ্যাগ্রিড আর নেই

আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২