ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৪৬ কনস্টেবলকে ঢাকায় বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৫১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন জেলায় কর্মরত বাংলাদেশ পুলিশের ১৪৬ জন কনস্টেবলকে একযোগে ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-৩ শাখার সহকারী মহাপরিদর্শক মো. মাহবুবুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪৭ জন কনস্টেবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাটোর জেলা পুলিশের একজনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। বাকিদের ঢাকায় বদলি করা হয়েছে।

এই আদেশে প্রত্যেককে আগামী ৩০ আগস্টের মধ্যে নিজ নিজ কাজ বুঝিয়ে দিয়ে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় ৩১ আগস্ট তাদের স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১৪৬ কনস্টেবলকে ঢাকায় বদলি

আপডেট সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২