ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আজ (শনিবার) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের কবরের ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শেখ কামালের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার আত্মার মাগফেরাত কামনা করি। শেখ কামাল ছিলেন একজন মেধাবী তরুণ। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য ঝাপিয়ে পড়েছিলেন।

শেখ কামাল বহুগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি যেমন ছিলেন একজন ক্রীড়া সংগঠক ঠিক তেমনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন দক্ষ রাজনৈতিক সংগঠক। তিনি আবাহনী ক্রীড়া চক্রের মতো একটি প্রতিষ্ঠান বাংলাদেশে দাঁড় করিয়েছিলেন। যেই সংগঠন বাংলাদেশের ফুটবলকে পরিবর্তন করে দিয়েছিল এবং আধুনিক ফুটবলের সূচনা করেছিল।

নিউজটি শেয়ার করুন

‘১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে’

আপডেট সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩