ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৫০ আসনে ইভিএম : স্বাগত জানালো আওয়ামী লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানায় তার দল। তিনি বলেন, যারা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট চায় না তারাই ইভিএম এর বিরোধীতা করছে।

ওবায়দুল কাদের বলেন, ‘ইসির সাথে সংলাপে আমরা ৩০০ আসনেই ইভিএম চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে সম্মত হয়েছে।’ তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আজ বুধবার (২৪শে আগস্ট) সাবেক আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ইভিএমে কোনো ঝামেলা নেই উলে­খ করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক- এটা চায় কিনা।’

সাবেক রাষ্ট্রপতি জিল­ুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আইভি রহমান সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। যখন বড় কোনো জনসভা হত তাকে মঞ্চে বসানো যেত না। তিনি নিজেই মাঠে কর্মীদের সাথে বসে থাকতেন। এ হলো তার একটা বৈশিষ্ট্য। মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানায় আওয়ামী লীগ।

২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে ২৪শে আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আইভি রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিল­ুর রহমানের স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

১৫০ আসনে ইভিএম : স্বাগত জানালো আওয়ামী লীগ

আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২