১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ
- আপডেট সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ২২১ বার পড়া হয়েছে
কুটনৈতিক প্রতিবেদক
ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে ঢাকায় আসছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তার এই সফর।
কোনও একক বর্ষে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ঢাকা সফর এই প্রথম। চলতি বছরের মার্চে একই ধরণের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন।
ঢাকায় ভারতের প্রেসিডেন্ট সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বিজয় দিবসের প্যারেড, সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে অংশ নেবেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারতের প্রেসিডেন্টের সম্মানে একটি ব্যানকুয়েটের আয়োজন করবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই প্রথম ভারতের কোনও প্রেসিডেন্ট আমাদের জাতীয় প্যারেডে অংশ নেবেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা প্রস্তুত।
ভারত থেকে এরইমধ্যে একটি অ্যাডভান্সড দল বাংলাদেশের প্রস্তুতি দেখে গেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, একই সময় ভুটানের সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুক ঢাকা সফর করবেন।






















ধানের কেজি ৩৬ টাকা নির্ধারণ, অতীতের সরকার এমন মূল্য দেয়নি: প্রতিমন্ত্রী অমিত