ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর কনডেম সেলে থাকা ২ ফাঁসির আসামির খালাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ও মেয়েকে হত্যার মামলায় দীর্ঘ ১৫ বছর কনডেম সেলে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৩শে জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। একইসঙ্গে আপিল বিভাগ খালাস পাওয়া দুজনকে দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। অন্য আসামি তরিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৬ সালের ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ীতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাঈল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

ওই রায়ের ডেথরেফারেন্স ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসে হাইকোর্টে এবং আসামিদের করা আপিলের শুনানি নিয়ে পরবর্তী সময়ে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন করা হয়। আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মৃত্যুদণ্ডের সাজা থেকে দুজনকে খালাস ও একজনকে যাবজ্জীবনের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

১৫ বছর কনডেম সেলে থাকা ২ ফাঁসির আসামির খালাস

আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২