ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ: এহসান গ্রুপের প্রধান রাগীব গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ২৮১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান আজ শুক্রবার সকালে এ তথ্য জানান।
তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আ ন ম ইমরান বলেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বেলা সাড়ে তিনটায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

সুদ ছাড়া ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে এহসান গ্রুপের বিরুদ্ধে। এ ব্যবসায় চালাতে ‘এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’, ‘এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড’ খুলেছিল কোম্পানিটি। এ ছাড়া কয়েকটি মাদ্রাসাও খুলেছিল। এ গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে এর আগে দেশের বিভিন্ন জেলার মামলাও হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ: এহসান গ্রুপের প্রধান রাগীব গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১