ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৮ নভেম্বর ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় বলিউড তারকা নোরা ফাতেহি প্রথমবারের মতো ঢাকায় আসছেন। আগামী ১৮ নভেম্বর বি-টাউনের তুমুল জনপ্রিয় এই আইটেম গার্ল ঢাকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। সেই সঙ্গে তার জনপ্রিয় কয়েকটি গানে মঞ্চ মাতাবেন।

নোরা ফাহেতিকে ঢাকা আনার উদ্যোগ নিয়েছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। তাদের উদ্যোগে অনুষ্ঠিত হবে গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড। মূলত সেখানে নারী উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন নোরা ফাতেহি। সেই সঙ্গে করবেন পারফর্ম।

নোরাকে ঢাকার আনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন উইমেনস লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইসহরাত জাহান মারিয়া। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। সেই সূত্রে জানা যায়, দেড় হাজারের অধিক মানুষ সেখানে উপস্থিত থাকবেন।

ঢাকায় আগমন উপলক্ষে ইতোমধ্যে একটি ভিডিও বার্তা দিয়ে নোরা নিশ্চিত করেন, ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসছেন। ভিডিও বার্তায় এও বলেন, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে দেখা করার জন্যে আমি মুখিয়ে আছি। দেখা হবে ১৮ নভেম্বর।

ব্ল্যাক লিফের চেয়ারম্যান সৈকত জোয়ারদার বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আয়োজনে নোরা ফাতেহি অংশ নেবেন। সেখানে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্রমন্ত্রী), জুনাইদ আহ্‌মেদ‍ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রতিমন্ত্রী)সহ অনেকের। আমন্ত্রণপত্র ছাড়া কেউ এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

১৮ নভেম্বর ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি

আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২