ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৯,৩৩৭ জন উত্তীর্ণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৭৯,৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ৫৫.১৩ শতাংশ।

এদের মধ্যে মেয়ে উন্নীত হয়েছেন ৪৪,৫০৪ জন (৫৬.০৯ শতাংশ) এবং ছেলে ৩৪,৮৩৩ জন (৪৩.৯১ শতাংশ) বলে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যালে মোট ৪,৩৫০টি আসনের বিপরীতে এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১,৪৩,৯১৫ জন। যা বিগত যেকোনও বছরের তুলনায় সর্বোচ্চ। এরমধ্যে ১,৩৯,৭৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এবছর সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪,৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। যাদের মধ্যে ১,৮৮৫ জন ছেলে এবং ২,৩৪৫ জন মেয়ে।

বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৬,৪৮৯টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৯,৩৩৭ জন উত্তীর্ণ

আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২