ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩৬ বছর পর আর্জেন্টিনা কাতারে বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের পরই প্রশ্ন উঠেছিল। লিওনেল স্কালোনির সঙ্গে কবে চুক্তির মেয়াদ বাড়াবে আর্জেন্টিনা? সে প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে গত ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদও ফুরিয়ে যায়। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি শেষ হওয়ার পথে কারও কারও মনে হয়তো সন্দেহও জাগে আসলে চুক্তি হবে তো!

অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি জানিয়েছিলেন, বিশ্বকাপের পূর্বেই আমরা স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই। বিশ্বকাপের ফলাফল যাই হোক, স্কালোনিই থাকবে আমাদের কোচ।

শেষ পর্যন্ত চুক্তিটা নবায়ন হলো। লিওনেল স্কালোনির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফিফার বর্ষসেরা পুরষ্কারের অনুষ্ঠানে অংশ নিতে প্যারিসে এসে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চুক্তি নবায়ন করেন ৪৪ বছর বয়সী এ কোচ। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

অর্থাৎ, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ পদে দেখা যাবে স্কালোনিকে। এএফএ-র বিবৃতিতে বলা হয়, ২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের মেয়াদ বাড়ানোর কাজ সম্পন্ন করেছেন ক্লদিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি।

নিওয়েলস ওল্ড বয়েজ, লাৎসিও ও মায়োর্কায় খেলা স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক রাইটব্যাক। ২০১৫ সালে পেশাদার ফুটবল ছাড়ার পর সেভিয়ায় হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন। সাম্পাওলি আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর স্কালোনিও যোগ দেন তার সঙ্গে।

২০১৮ বিশ্বকাপের শেষ ষোলো আর্জেন্টিনার বিদায়ের পর ছাঁটাই হন সাম্পাওলি। এরপর স্কালোনির কাঁধে আর্জেন্টিনা কোচের দায়িত্ব ‍তুলে দেয়া হয়। চার বছর পর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়ে আস্থার দারুণ প্রতিদানই দেন এই কোচ। আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৫৭ ম্যাচে ৩৭ জয়, ১৫ ড্র ও ৫ ম্যাচে হেরেছেন স্কালোনি।

এএফএ সভাপতি তাপিয়া তার প্রশংসা করে বলেন, যখন আত্মবিশ্বাস তুঙ্গে এবং দুই পক্ষের বোঝাপড়াও ভালো, তাই বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির সঙ্গেই আমরা জাতীয় দলের প্রকল্প এগিয়ে নিয়ে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আপডেট সময় : ১০:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩