ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০৩০ সালে রাখতে হবে ৩৬টি রোজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি বছর আমরা ২৯ কিংবা ৩০টি রোজা রাখি। তবে ২০৩০ সালে রাখতে হবে ৩৬টি রোজা। কিন্তু কেন- তা জানালেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি।

তিনি জানান, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইংরেজি বর্ষপঞ্জি ও চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। খবর দ্য ন্যাশনাল নিউজের।

কিন্তু চান্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চান্দ্র বছর ১১ দিন কমে যায়। এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলিমরা।

এ বিষয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ মনে করেন, দুবার রমজান মাসের সাথে সে বছর রোজা হবে ৩৬টি। তবে এই ৩৬টি রোজা একবারে হবে না।

এক টুইটে তিনি লেখেন– ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি। এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ৩ তারিখে শেষ হবে রমজান মাস।

আবার একই বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ১৪৫২ হিজরির রমজান মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

ইংরেজি একই বছরে আবার রমজান মাস চলে আসার কারণও জানিয়েছেন এ অধ্যাপক।

তিনি বলেন, চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়। আর ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত থাকে। সে কারণে প্রতি ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়।

আর এভাবে কমতে কমতে ২০৩০ সালে দুবার পবিত্র রমজান মাস পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

২০৩০ সালে রাখতে হবে ৩৬টি রোজা

আপডেট সময় : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২