ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি শেষ করতে মাউশির নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এসব স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি স্কুলে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

বেসরকারি স্কুলে একই প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এতে আরও বলা হয়, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের (কোটাসহ) ভর্তির সময় সব কাগজপত্রের সত্যতা যাচাই করতে হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হয় ৭৫,৯৬৯ জন শিক্ষার্থী।

সারা দেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০,০৯১টি শূন্য আসনের বিপরীতে মোট ৫,৩৮,০৬৬ জন শিক্ষার্থীর অভিভাবকরা লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে।

বেসরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারি ফল প্রকাশ করা হয় ১৯ ডিসেম্বর। এতে নির্বাচিত হয় ২,৭৬,৬৪১ জন শিক্ষার্থী।

সারাদেশে ২,৯৬১টি বেসরকারি স্কুলে ৯,৪০,৮৭৬টি শূন্য আসনের বিপরীতে ৩,৬৮,৭০৭ শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে। পছন্দক্রম অনুসারে মোট আবেদন ৭,১৪,৮২১টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি শেষ করতে মাউশির নির্দেশ

আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১