ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ দিন পর দেশে করোনায় একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ৪৪ বার পড়া হয়েছে

২৯ দিন পর দেশে করোনায় একজনের মৃত্যু

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহামারি করোনাভাইরাসে টানা ৩০ দিন মৃত্যুশূন্য থাকার পর দেশে ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৮ জনে। এ সময় নতুন করে আরও ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি করোনা পরীক্ষাগারে তিন হাজার ৯২০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট তিন হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি একজন পুরুষ। তিনি চল্লিশোর্ধ্ব এবং ঢাকার বাসিন্দা। এ নিয়ে মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৯৫ জন পুরুষ (৬৩ দশমিক ৮৪ ভাগ) ও ১০ হাজার ৫৩৩ জন নারী (৩৬ দশমিক ১৬ ভাগ)।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭২ জন। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা দশমিক ৪১ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

নিউজটি শেয়ার করুন

৩০ দিন পর দেশে করোনায় একজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২