৪ বছর নিষিদ্ধ উইন্ডিজ ক্রিকেটার জন ক্যাম্পবেল
- আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
ডোপ-বিরোধী মামলায় ফেঁসে গেলেন উইন্ডিজের ক্রিকেটার জন ক্যাম্পবেল। যার ফলে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলে নিজ শহর কিংস্টনে ডোপিং টেস্টের জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানানোর কারণে জ্যামাইকান অ্যান্টি ডোপিং কমিশন (জেএডিসিও) এ নিষেধাজ্ঞা দেয় তাকে।
শনিবার (৮ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদনে এ কথা জানায়।
শুক্রবার (৭ অক্টোবর) ১৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে নমুনা প্রদান করতে অস্বীকৃতি জানান এবং তদন্ত কমিটিকে এড়িয়ে যান। ফলে জ্যামাইকা অ্যান্টি-ডোটিং কমিশনের (জেএডিসিও) নিয়মের ২.৩ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
ফলে জেএডিসিও-এর ১০.৩.১ ধারা অনুযায়ী জন ক্যাম্পবেলকে চার বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই শাস্তি ১০ মে থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করে জ্যাডকো। গত কয়েক বছর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন ক্যাম্পবেল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন জন ক্যাম্পবেল।
সীমিত ওভারের ফরম্যাটের চেয়ে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটেই বেশি নিয়মিত ছিলেন তিনি। সবশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের সবশেষ উইন্ডিজ সফরে স্বাগতিকদের হয়ে দুটো টেস্টেই খেলেন তিনি। প্রথম টেস্টে একটি ফিফটির পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানের একটি ইনিংস খেলেন।


























