ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ জুন বসছে বাজেট অধিবেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৫ জুন শুরু হবে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। সাধারণত বছরের মাঝামাঝি এ অধিবেশনে জাতীয় বাজেট উত্থাপিত হয়। ফলে এই অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

৫ জুন বসছে বাজেট অধিবেশন

আপডেট সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২