ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে ১৪ দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আগামী ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে। ওইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু ‌অ্যাভিনউর আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আন্দোলনের নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করবে ১৪ দল।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে ১৪ দল

আপডেট সময় : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩