ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৯৮ টাকায় ব্যবসা বিক্রি করে রাশিয়া ছাড়ছে নিসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার রাশিয়া ছাড়ছে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্টের পর নিসান এ সিদ্ধান্ত নিলো।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে গণমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক ঘোষণায় নিসান জানায়- মাত্র এক ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ৯৮ টাকা) বিনিময়ে রাশিয়ায় থাকা তাদের সমস্ত ব্যবসা সরকারি মালিকানায় হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে অর্থের হিসেবে সংস্থাটি ৬৮৭ মিলিয়ন ডলার লস করেছে। রাশিয়ায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হওয়ার কয়েক মাস পর এই সিদ্ধান্ত নিলো নিসান।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চলতি বছরের মে মাসে নিসানের শীর্ষ শেয়ারহোল্ডার ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্টও অনুরূপ সিদ্ধান্ত নিয়েছিল।

রেনল্ট রাশিয়ান গাড়ি নির্মাতা সংস্থা অ্যাভটোভাজে থাকা তার বেশিরভাগ শেয়ার রুশ বিনিয়োগকারীর কাছে বিক্রি করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় নিসান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কারখানাসহ তার সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউনিট নামি’র কাছে হস্তান্তর করবে।

এর ফলে নিসানের লোকসান হবে ১০০ বিলিয়ন ইয়েন (৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার)। তবে রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি অনুযায়ী ছয় বছরের মধ্যে পুনরায় ব্যবসাটি কিনে নিতে পারবে নিসান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছরের মার্চে নিসান তার সেন্ট পিটার্সবার্গের কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত রাখে। পুরোপুরি বন্ধ না করে তারা পরিস্থিতির দিকে নজর রাখছিল। কিন্তু পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে থাকায় রাশিয়া ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেয় নিসান।

নিউজটি শেয়ার করুন

৯৮ টাকায় ব্যবসা বিক্রি করে রাশিয়া ছাড়ছে নিসান

আপডেট সময় : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২