ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ, স্পন্সরশিপ বাতিলের পথে সম্প্রচার সংস্থা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বড় আর্থিক চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ে ম্যাচটি না হলে আইসিসির সঙ্গে করা সম্প্রচার ও স্পন্সরশিপ চুক্তি বাতিল করতে পারে ভারতের সম্প্রচার সংস্থা জিও স্টার। এমনটিই উঠে এসেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আসে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের আবেদন জানালেও তাতে সাড়া না দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে আইসিসি।

নির্ধারিত সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। জিও স্টারের সঙ্গে করা ৩ বিলিয়ন ডলারের মিডিয়া স্বত্ব চুক্তি অনেকটাই নির্ভর করে প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচের ওপর।

ভারত-পাকিস্তান একটি ম্যাচে আইসিসির প্রায় ৫০ কোটি ডলারের মিডিয়া রাইটস আয়ের সঙ্গে জড়িত। ম্যাচ বাতিল হলে আইসিসির কাছে বড় অংকের অর্থ ফেরত দাবি করতে পারে জিও স্টার, সেই সঙ্গে আইনি জটিলতায় পড়তে হবে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে।

আইসিসির কর্মকর্তারা তাই শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। আগামী সপ্তাহে কলম্বোতে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শেষ পর্যন্ত পাকিস্তান যদি ভারত ম্যাচে মাঠে না নামে, তাহলে শুধু পয়েন্ট হারানোই নয়, বড় অঙ্কের জরিমানা ও অতিরিক্ত শাস্তির মুখে পড়তে পারে দেশটি।

তবে এখনো পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেনি। বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে শুধু টুর্নামেন্টই নয়, বৈশ্বিক ক্রিকেটের অর্থনৈতিক কাঠামোতেও বড় ধাক্কা আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ, স্পন্সরশিপ বাতিলের পথে সম্প্রচার সংস্থা

আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬