ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলামে নেই সাকিব, আছেন বাংলাদেশের ৭ জন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শুরুতে বিসিসিআই বিশ্বের ১৪টি দেশের ১,৩৫৫ জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল। সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩৫০ জন।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠেয় নিলামে আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। জায়গা হয়নি সাকিব আল হাসানের। প্রাথমিক তালিকায় ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বাংলাদেশের সাত জনের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রথমবারের মতো আইপিএলের নিলামের তালিকায় উঠল বাঁহাতি স্পিনার রাকিবুলের নাম।

প্রাথমিক তালিকায় সর্বোচ্চ ২ কোটি তার ভিত্তিমূল্য ধরা রাখা হয় বাঁহাতি পেসার মোস্তাফিজকে। আইপিএলে নিয়মিত মুখ ‘কাটার মাস্টার’ এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সবশেষ ২০২৫ আসরে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।

নিলামে তাসকিন, তানজিম সাকিব, শরীফুল ও নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রূপি। আর রাকিবুলের ৩০ লাখ।

আইপিএলের চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে অতিরিক্ত ৩৫টি নতুন নাম। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, নিলাম শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিনার। এরপর উঠবেন আনক্যাপড খেলোয়াড়রা।

এবারের নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন ৩১ জন। সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ টাকা বাকি আছে কলকাতা নাইট রাইডার্সের। তাদের স্কোয়াডে জায়গা বাকি ১৩ জনের।

নতুন অন্তর্ভুক্ত বিদেশি খেলোয়াড় :
আরাব গুল (আফগানিস্তান), মাইলস হ্যামন্ড (ইংল্যান্ড), ড্যান লেটেগান (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), কনর এজারহুজেন (দক্ষিণ আফ্রিকা), জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা), বায়ান্ডা মাজোলা (দক্ষিণ আফ্রিকা), ত্রাভিন মথিউ (শ্রীলঙ্কা), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), কুসল পেরেরা (শ্রীলঙ্কা), দুনিথ ওয়েলালাগে (শ্রীলঙ্কা), আকিম অগাস্ট (ওয়েস্ট ইন্ডিজ)।

নতুন অন্তর্ভুক্ত ভারতীয় খেলোয়াড় :
সাদেক হুসেইন, বিষ্ণু সোলাঙ্কি, সাবির খান, ব্রিজেশ শর্মা, কণিষ্ক চৌহান, অ্যারন জর্জ, জিক্কু ব্রাইট, শ্রীহরি নায়ার, মাধব বাজাজ, শ্রীবৎস আচার্য, যশরাজ পুঞ্জা, সাহিল পরাখ, রোশন ওয়াঘসারে, যশ দিচলকার, আয়াজ খান, ধূরমিল মাটকার, নমান পুশপক, পারিকশিত ভালসঙ্গকর, পুরভ আগরওয়াল, রিশভ চৌহান, সাগর সোলাঙ্কি, ইযাজ সাওয়ারিয়া এবং আমান শেকাওয়াট।

নিউজটি শেয়ার করুন

আইপিএল নিলামে নেই সাকিব, আছেন বাংলাদেশের ৭ জন

আপডেট সময় : ০১:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫