ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফফরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করা উচিত। আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব, দেশকে কী করে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব—সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। যার যেটা কাজ তারা সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না।’

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলার সরকারি দপ্তরের প্রধানের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে সবচেয়ে জোর দিচ্ছি মাদক নিয়ন্ত্রণে।’

এ সময় তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারীদের কর্মসূচি চালু করা হবে। আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় কর্মসূচি ফ্যামিলি কার্ড দ্রুত সময় কার্যকর হবে।’

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘ঠাকুরগাঁওবাসীর প্রাণের দাবি মেডিকেল কলেজ। কথা বলার জন্য পরিদর্শন টিম ইতোমধ্যে পরিদর্শন করে বলেছেন ২০২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে।’

জেলা প্রশাসক ইশরাত ফাজানার সভাপতি আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার সকল দপ্তরের প্রধানরা।

নিউজটি শেয়ার করুন

আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬