ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠল উত্তর ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সেই ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যেই উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামলা শুরুর পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’

ইরান অবশ্য পাল্টা হামলা শুরুর কথা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরান একের পর এক ক্ষেপণাস্ত্রের ব্যাচ ছোড়া শুরু করেছে।

এর আগে ইসরায়েলের হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।

এদিকে হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ‘নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে’ বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় তেহরানে ছিলেন না খামেনেয়ি। তিনি তখন কোন শহরে ছিলেন–তা পরিষ্কার করা না হলেও প্রতিবেদনে যোগ করা হয়, খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের পাল্টা হামলায় কেঁপে উঠল উত্তর ইসরায়েল

আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬