ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান
- আপডেট সময় : ১০:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সিদ্ধেশ্বরী রোডের রূপায়ণ স্বপ্ন নিলয়ে পৌঁছেছেন।
আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপায়ণ স্বপ্ন নিলয়ে পৌঁছান তিনি।
এ সময় মুফতি সৈয়দ রেজাউল করিম ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কুশলাদিও বিনিময় করেন।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন।
মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসা থেকে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে বের হন তারেক রহমান।
এর আগে, গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাদের বাসায় গিয়ে দেখা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সঙ্গে সাক্ষাত করছেন বলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়।




















