ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেল সোয়া ৩ টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।’

নির্বাচনি প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী।

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫