ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খামেনির মৃত্যুতে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর চরম প্রতিশোধের অঙ্গীকার করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও হত্যাকারীদের হাতে এই মহান নেতার শাহাদাত তার বৈধতা ও আত্মত্যাগের চূড়ান্ত প্রমাণ। সংগঠনটি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানি জাতির প্রতিশোধের হাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনোভাবেই ছেড়ে দেবে না এবং যেকোনো অভ্যন্তরীণ ও বৈদেশিক ষড়যন্ত্র মোকাবিলায় তারা দৃঢ় অবস্থানে থাকবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) ভোরে তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় ভয়াবহ এই বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী এই শীর্ষ ইরানি নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই হত্যাকাণ্ডের পর ইরানে ৪০ দিনের জাতীয় শোক এবং সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুর পরপরই আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে গোটা অঞ্চলে ভয়াবহ সংঘাতের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে।

এই আঞ্চলিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। প্রতিশোধমূলক হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এক এশীয় নাগরিক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। প্রায় একই সময়ে দুবাইয়ের আইকনিক বুর্জ আল আরব হোটেল এবং জেবেল আলী বন্দরেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। উদ্ভূত এই চরম পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

খামেনির মৃত্যুতে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির

আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬