ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দুটি লঞ্চের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। রাতে ঘন কুয়াশার মধ্যে সম্রাট নামক একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯-এর সঙ্গে। এতে দুই লঞ্চের ৩০ যাত্রী আহত হয়। আহতরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের দিক দুমড়ে-মুছড়ে গেছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌপুলিশ লঞ্চঘাটে রয়েছে। কোস্ট গার্ড চারজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা সাত থেকে আটজনের মৃত্যুর খবর পেয়েছেন।

এ দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মেঘনায় ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

আপডেট সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫