ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ১৮ কোটি মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলছে বলে মনে করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তবে সরকার যেকোনো মূল্যে বন্দর সচল রাখতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, কতিপয় লোক পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে। কয়েকদিন পর রোজা। ১৮ কোটি মানুষকে তারা জিম্মি রাখছে। এটা চলতে দেয়া যায় না, যে কারণে হার্ডলাইনে যাচ্ছে সরকার। এর মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে।

আন্দোলনকারীর দাবি-দাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম বন্দরে যারা ধর্মঘট করছে, তাদের বোঝানোর চেষ্টা হয়েছে। রাজনৈতিক দাবির মতো তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। কয়েকদিন পরে নির্বাচন, ওই সংসদীয় আসনে তারা একটি গণ্ডগোল সৃষ্টি করছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি যোগ করেন, এটি নির্বাচন কমিশনের দেখার ব্যাপার। তাই প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আমি অনুরোধ করেছি। নির্বাচন ওখানে ঠিকমতো না হলে, সেটা নিয়ে সারা দেশের নির্বাচন নিয়ে কথা উঠবে। এই সরকারের কথা অত্যন্ত স্পষ্ট, নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে হবে। জাতির কাছে এটি সরকারের প্রতিজ্ঞা।

তিনি আরও বলেন, চুক্তির বিষয়ে আরও সময় চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ডিপিওয়ার্ল্ড। নির্বাচনের পরেও এ বিষয়ে আলোচনা চলবে।

প্রসঙ্গত, চার দফা দাবিতে আজ (রোববার) সকাল ৮টায় চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এ ধর্মঘটের কর্মসূচির কারণে বন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় : ০৫:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬