ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে বোমা তৈরির কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। বিস্ফোরণে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিহত দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিস্ফোরণে গুরুতর আহতরা হলেন- ফাঁটাপাড়া গ্রামের বাসিন্দা মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও রাণিহাটি ইউনিয়নের বাসিন্দা শুভ (২০)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, বিস্ফোরণে নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাড়ির মালিক বা এই চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

আপডেট সময় : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬