চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- আপডেট সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বাখেরআলী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. তসির আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে বাহুড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, সরকারি তদন্ত প্রক্রিয়া অনুসারে ভারতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
নিহত তসির আলী সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী পশ্চিমপাড়ার মো. ইব্রাহিমের ছেলে। তিনি গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান অধিনায়ক পরিবারের বরাত দিয়ে জানান, তসির আলী তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। ওপারে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত নয়। ঘটনাটি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।
























