ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চার শহরের আলোয় উদ্ভাসিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালিতে শুরু হয়েছে ২৫তম শীতকালীন অলিম্পিক। বৈশ্বিক এই ক্রীড়া আসরের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান একসঙ্গে চারটি স্থানে— মিলান, কোর্তিনা, লিভিনিও এবং প্রেদাজ্জোয় হয়েছে।

মিলান ও কোর্তিনায় অলিম্পিক মশাল প্রজ্বালনের মাধ্যমে গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী মারাইয়া কেরি, আন্দ্রেয়া বোচেল্লি এবং লরা পাউসিনির মতো তারকারা পারফর্ম করেন।

‘আর্মোনিয়া’ বা ঐক্যের থিম সামনে রেখে হয়েছে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাথলেটদের প্যারেড। যার শেষ ভাগে স্বাগতিক ইতালির দল মাঠে নামলে ৪ ভেন্যুতেই উল্লাসে ফেটে পড়ে দর্শকরা।

ইতালির পর সবচেয়ে বেশি সমর্থন পায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অ্যাথলেটরা। যুক্তরাষ্ট্রের দলও পায় করতালি। তবে বড় পর্দায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ছবি দেখানো হলে দর্শকদের একাংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়। ইসরায়েল ও জর্জিয়ার দল মাঠে নামার সময়ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এবারের শীতকালীন অলিম্পিকে ৯০টি দেশের প্রায় ২ হাজার ৯শ অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী অ্যাথলেটের অংশগ্রহণ ৪৭ শতাংশ। ৮টি খেলায় ১৬টি ডিসিপ্লিনে মোট ১১৬টি মেডেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

ইতোমধ্যে কার্লিং, ফিগার স্কেটিং ও আইস হকির মতো কিছু ইভেন্ট শুরু হয়ে গেছে। আজ শনিবার প্রথম পাঁচটি স্বর্ণপদক নির্ধারিত হবে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্দা নামবে এই বৈশ্বিক ক্রীড়া আসরের।

নিউজটি শেয়ার করুন

চার শহরের আলোয় উদ্ভাসিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬