ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চীনে বায়োটেক কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্য চীনের শানসি প্রদেশের শানইন কাউন্টিতে একটি বায়োটেকনোলজি (জৈব প্রযুক্তি) কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ‘জিয়াপেং বায়োটেকনোলজি’র একটি ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কাউন্টি সরকার জানিয়েছে, উদ্ধারকাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এ ঘটনায় কোম্পানির আইনি প্রতিনিধিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শুওঝৌ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে থাকা এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল তিনি প্রথমে এটাকে ভূমিকম্প ভেবেছিলেন।

তিনি আরও বলেন, তীব্র কম্পনে জানালার কাচ কেঁপে ওঠার পর তিনি বাইরে এসে দূরে আগুনের লেলিহান শিখা ও সাদা ধোঁয়া দেখতে পান। শহর থেকে ৪০ কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় অবস্থিত এই কারখানাটি মূলত একটি সাবেক খনি সাইট ছিল। পাবলিক রেকর্ড অনুযায়ী, গত ২৬ জুন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির বিপজ্জনক রাসায়নিক ব্যবহারের কোনো বৈধ লাইসেন্স ছিল না। প্রায় ৮.৫ মিলিয়ন ইউয়ান বিনিয়োগে লিজ নেওয়া এই সাইটে বছরে ১৫,০০০ টন বায়ো-ফিড কাঁচামাল উৎপাদনের পরিকল্পনা ছিল।

উল্লেখ্য, গত বছর স্থানীয় কর্তৃপক্ষ বিপজ্জনক রাসায়নিকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালালেও লাইসেন্সবিহীন এই কারখানায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

নিউজটি শেয়ার করুন

চীনে বায়োটেক কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত

আপডেট সময় : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬