ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়বঞ্চিত আতলেতিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়াল ক্লাব ব্রুগ। চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বেলজিয়ান ক্লাবটি।

ম্যাচের যোগ করা সময়ের ঠিক আগে ক্রিস্তোস জোলিসের গোলে পরাজয় এড়ানোর উল্লাসে ভাসে ব্রুগ। মিনিট দশেক আগের এক আত্মঘাতী গোলের হতাশা মুহূর্তে মিলিয়ে যায়।

বৃষ্টিভেজা রাতে শুরুটা ছিল আতলেতিকোর। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেস। ভিএআর যাচাই শেষে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। আর জোরাল শটে জাল কাঁপান আলভারেস।

প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে আদেমোলা লুকম্যান ব্যবধান দ্বিগুণ করলে ২-০তে এগিয়ে থেকে যায় বিরতিতে আতলেতিকো।

দ্বিতীয়ার্ধে চেহারা বদলায় ম্যাচের। ৫২ মিনিটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাগতিক ক্লাব। দলের প্রথম গোল করেন রাফায়েল ওনিয়েদিকা।

৮ মিনিট পর নিকোলো ত্রেসোল্ডির গোলে সমতা ফেরায় ব্রুগে। বাম দিক থেকে মামাদু দিয়াখনের জোরালো ক্রস সামনে পেয়ে কাছের পোস্টে ফিনিশিং করেন ত্রেসোল্ডি।

তবে ৭৯ মিনিটে ফের ধাক্কা খায় ব্রুগ। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তের ক্রসে চাপে পড়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন জোয়েল অর্ডোনেজ। ফলে ৩-২ গোলে এগিয়ে যায় আতলেতিকো। মনে হচ্ছিল, ব্রুগের ঘুরে দাঁড়ানো হয়তো হবে নয়া

নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে শেষ কথা বলেন জোলিস। ৮৯ মিনিটে ওনিয়েদিকার ক্রস থেকে বাঁ পায়ে নিচু শটে সমতা ফেরান তিনি। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরে গোল বৈধ ঘোষণা হলে গর্জে ওঠে স্বাগতিক গ্যালারি।

ব্রুগের ঘুরে দাঁড়ানো ড্রয়ে দুই লেগের লড়াইটা এখনও রইল পুরোপুরি খোলা। আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগে শেষ ষোলোয় ওঠার ভাগ্য নির্ধারণ হবে, উত্তেজনার পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

নিউজটি শেয়ার করুন

জয়বঞ্চিত আতলেতিকো মাদ্রিদ

আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬