জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন?
- আপডেট সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন, তা জানিয়েছে দলটি। দলের শীর্ষ কয়েকজন নেতা ঢাকায় ঈদ করলেও বেশিরভাগ নেতা নিজ নিজ এলাকায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।
রোববার (২৪ মে) দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ঢাকায়, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ করবেন।
একটি সূত্রে জানা গেছে, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনে সৌদি আরবে গেছেন। তিনি সেখানেই পবিত্র ঈদুল আজহা উদযাপন এবং পশু কোরবানি করবেন। এরই মধ্যে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।
এছাড়া সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
তাছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।




















তারেক রহমানসহ বিএনপি নেতারা ঈদের নামাজ আদায় করবেন কোথায়?