ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিততে পারল না আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবাগত টিনএজার টম এডোজির ৯৪তম মিনিটের সমতাসূচক গোলে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। দুই গোলে এগিয়ে গিয়েও জিততে না পারায় প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় সুযোগ নষ্ট করল মিকেল আরতেতার আর্সেনাল।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখনও তালিকার শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান পাঁচ পয়েন্ট।

অন্য দিকে ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে ওলভস। ডার্বি কাউন্টির রেকর্ড সর্বনিম্ন ১১ পয়েন্টের চেয়ে এখনও এক পয়েন্ট নিচে তারা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে কনকনে ঠান্ডায় ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের। শুরুতেই নতুন পাঁচ বছরের চুক্তি উদ্‌যাপন করলেন বুকায়ো সাকা, ক্লাবের হয়ে ১৬ ম্যাচ পর গোল পেলেন তিনি। ম্যাচের চার মিনিটেই ডেকলান রাইসের দৃষ্টিনন্দন লফটেড পাসে কাছ থেকে হেডে জাল কাঁপান সাকা।

বিরতির পর ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো হিনকাপিয়ে। গ্যাব্রিয়েলের পাসে দৌড়ে এসে জোসে সাকোর ওপর দিয়ে বল তুলে দেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়লেও, সেখানেই থামেনি ওলভস। রক্ষণে জায়গা পেয়ে বক্সের কিনারা থেকে দারুণ কার্লিং শটে প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন হুগো বুয়েনো।

যোগ করা সময়ে হয় নাটক। ডেভিড রায়া ক্রস ঠিকমতো ধরতে না পারলে ফিরতে বলে জোরালো শট লক্ষ্যে রাখেন ১৯ বছর বয়সী এডোজি। শটটি ক্যালাফিওরির গায়ে লেগে পোস্ট ছুঁয়ে জালে ঢোকে। শুরুতে আত্মঘাতী গোল ধরা হলেও পরে গোলটি এডোজির নামে লেখা হয়।

ম্যাচ শেষে হতাশ আরতেতা বলেন, ‘ফলাফল ও ম্যাচের শেষটা- দুটো নিয়ে খুব হতাশ। দায় আমাদের। দ্বিতীয়ার্ধে এই লিগে জিততে যে মান দরকার, তার ধারেকাছেও ছিলাম না। একের পর এক মুহূর্ত হাতছাড়া হয়েছে।’

সাকাও সুর মিলিয়েছেন হতাশায়, ‘প্রথম ও দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় বড় পার্থক্য ছিল। খেলার মান নেমে যাওয়ার শাস্তিই পেয়েছি। নিজেদের দিকে তাকাতে হবে। উন্নতির চাবি আমাদের হাতেই।’

এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে আর্সেনালের শেষ আট ম্যাচে জয় মাত্র তিনটি- শিরোপা দৌড়ে চাপটা তাই আরও বাড়ল।

নিউজটি শেয়ার করুন

জিততে পারল না আর্সেনাল

আপডেট সময় : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬