ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসসিসির গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানা পুলিশ ঘাতক গাড়িটিকে জব্দ করেছে।

নিহতরা হলেন— আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ডিএসসিসির গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০১:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫