ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত ৯১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১২ই নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩০ জন এবং ঢাকার বাইরে ৩৮৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৯১৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গ ুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৭ হাজার ৬৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ১৯৬ জন।

























তারেক রহমানসহ বিএনপি নেতারা ঈদের নামাজ আদায় করবেন কোথায়?