ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি)এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বহুল আলোচিত ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এই মন্ত্রী আজ রোববার গোপনে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। নাবুর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন এবং আদালত ও প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গালুশচেঙ্কোর বিরুদ্ধে ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রায় ১০ কোটি ডলার অবৈধ উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠে।

তদন্তকারীদের দাবি, গালুশচেঙ্কো নিজের প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিশেষ বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন। এছাড়া ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান এবং পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রক সংস্থা ‘এনার্জোঅ্যাটম’ এর বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে প্রতিটি চুক্তির বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

টানা দুর্নীতির অভিযোগ ওঠার মুখে গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ২০২৫ সালে ইউক্রেনের যে কজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়, গালুশচেঙ্কো তাদের মধ্যে অন্যতম। এই গ্রেপ্তারের বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলে নাবুর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬