ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি কড়া প্রহরায় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে দেয়।

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিনকে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা টাকার সঠিক পরিমাণ গণনা করা হচ্ছে।

আটকের পর একটি ভিডিও বার্তায় বেলাল উদ্দিন দাবি করেন, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার লাগেজে থাকা ৫০ লাখ টাকার বেশি অর্থ গার্মেন্টস ব্যবসার।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তি জানিয়েছেন, তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হবে।’

নিউজটি শেয়ার করুন

নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

আপডেট সময় : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬