ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোনো ‘থ্রেট’ নেই: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘থ্রেট’ (নিরাপত্তা হুমকি) নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় নিয়ে পুলিশের নিরাপত্তা কৌশল এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে।’

তিনি বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা।

তিনি আরও বলেন, ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

ডিএমপি প্রধান আরও বলেন, ‘নির্বাচনের দিন পুলিশের সব কটি ইউনিট মাঠে কাজ করবে।’ পুলিশ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে। কোনো রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করবে না।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নিয়ে কোনো ‘থ্রেট’ নেই: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬