নিশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে সুপার এইটে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পাথুম নিশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা। এই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হন দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। ২৭ বলে ৫৪ রানে হেমন্তের বলে লেগ বিফোর হন অজি অধিনায়ক।
অন্যদিকে ২৯ বলে ৫৬ রান করে হেমন্তের বলে ক্যাচ আউট হন ট্রাভিস হেড। মিডল অর্ডারে জস ইংলিশ ও ম্যাক্সওয়েলের বিশোর্ধ্ব ইনিংসে ১৮১ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাটিংয়ে নেমে পাথুম নিশাঙ্কার ৫২ বলে ১০০ রানের দুর্দান্ত সেঞ্চুরি ও কুশাল মেণ্ডিসের ৩৮ বলে ৫৮ ও শেষ দিকে পাভান রাত্নায়েকের ১৫ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসে ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নেয় লঙ্কানরা।


























