পাবনা কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৩ দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
পাবনায় গত ৬,৭,৮ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী পাবনা কমিউনিটি হাসপাতাল, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি ( সিআইএস) এর যৌথ সহযোগিতায় ৩ দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ক্যাম্পে সদর উপজেলার টেবুনিয়া ওয়াসিম পাঠশালা ৪০০ জন, মালঞ্চি ইউনিয়নের হামচিয়াপুর হাইস্কুল মাঠে -৭৪৫ জন, কুঠিপাড়া আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুলে- ৮৬৫ জন, নয়নামতি এলাকায়- ১২৩৫ জন, দাপুনিয়া- ৮০০ জন, তপোবন স্কুল মাঠে ১২৩৮ জনসহ কয়েক হাজার শিশু, বৃদ্ধ পুরুষ, মহিলাকে অর্থোপেডিক্স, মেডিসিন, শিশু চিকিৎসকদের দ্বারা ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
ডা: মালেক, ডা: আশরাফুল ইসলাম ইরফান, ডা: নাজমুল হোসাইন, ডা: অর্ক, ডা: হাসান উদ্দিন আজমী, ডা: কানিজ ফাতেমা স্বর্ণা, ডা: আয়শা, ডা: ফারজানা বন্যা, ডা: মৌলী, ডা: নুরুন নাহার চৈতি, ডা: ফারুক হোসেন, ডা: চৈতি, ডা: সৈকত, ডা: অর্ক, ডা: মিউশি স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন।
স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডঃ কাজী কামরুজ্জামান। এ সময় পাবনা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: মোঃ রিয়াজুল হক রেজা, আহেদ আলী বিশ্বাস, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বিশ্বাস, ঢাকা কমিউনিটি হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা, ঢাকা কমিউনিটি হাসপাতালের জনসংযোগ পরিচালক ওয়াকার হোসেন তপন, মানব সম্পদ কর্মকর্তা আশিকুর রহমান স্বাধীন, আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন পাবনা কমিউনিটি হাসপাতালের মোতালেব হোসেন ও পরিচালক মোঃ কল্লোল।


























