ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে পতাকাবিহীন গাড়িতে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গুলশান বাসভবন থেকে কোনো জাঁকজমক ছাড়া তিনি সাধারণের মতোই অফিসে আসেন।

কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ করেছেন। কিন্তু তেজগাঁওয়ের এই কার্যালয়েই প্রথমবারের মতো তিনি অফিস করছেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিস যাত্রা।

প্রধানমন্ত্রী যখন অফিসে পৌঁছান, তার আগে থেকেই সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

এর আগে এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬