ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে ‘কৃষক কার্ড’ চালুর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রবিবার, ২৯ মার্চ) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পটির স্বচ্ছতা ও সঠিক কৃষকদের কাছে সেবা পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬