ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ল অপেক্ষা, চুল কাটা হলো না ইউনাইটেড ভক্তের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা চার জয়ের পর আশা জেগেছিল। আর মাত্র এক ম্যাচ জিতলেই শেষ হতো ৪৯৩ দিনের অপেক্ষা। কিন্তু ওয়েস্ট হামের বিপক্ষে জয় না পাওয়ায় আবারও চুল কাটা হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক ফ্র্যাঙ্ক আইলেটের।

ওয়েস্ট হামের বিপক্ষে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড। ফলে টানা পাঁচ ম্যাচ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণ রয়ে গেছে। আর তাতে চুল কাটার প্রতিশ্রুতি পূরণ করতে পারলেন না আইলেট।

‘দ্য ইউনাইটেড স্ট্র্যান্ড’ নামে পরিচিত এই সমর্থক ২০২৪ সালের ৫ অক্টোবর সামাজিক মাধ্যমে ঘোষণা ঘোষণা দিয়েছিলেন, ইউনাইটেড টানা পাঁচ ম্যাচ না জেতা পর্যন্ত চুল কাটবেন না।

মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যাম ও টটেনহ্যামকে হারিয়ে দলটিকে চ্যালেঞ্জ পূরণের এক ম্যাচ দূরে নিয়ে গিয়েছিলেন।

প্রিমিয়ার লিগের ২৬তম রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হামের মাঠে গতকাল নাটক কম হয়নি। দ্বিতীয়ার্ধের চার মিনিট পর টমাস সৌচেকের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড।

শেষ দিকে বেঞ্জামিন শেশকোর অতিরিক্ত সময়ে করা গোলে সমতা ফিরলে উল্লাসে ফেটে পড়েন আইলেট। লাইভ স্ট্রিমে তখন ২ লাখ ৬৫ হাজার দর্শক দেখছিলেন তার প্রতিক্রিয়া।

এর আগে কোবি মাইনুর ক্রস থেকে কাসেমিরো গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত সমতায় শেষ হওয়ায় টানা পাঁচ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে যায়।

শেষ বাঁশি বাজার পর হতাশ আইলেট বলেন, ‘খুব কঠিন লাগছে। ভেবেছিলাম এবারই শেষ হবে। তবে আমরা আবার চেষ্টা করব।‘

আইলেট জানিয়েছেন, চুল কাটার দিনটি তিনি বিশেষভাবে উদ্‌যাপন করতে চান। পরিকল্পনা আছে ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় কাজ করা ‘লিটল প্রিন্সেস ট্রাস্ট’-এ চুল দান করার।

এরই মধ্যে তহবিল সংগ্রহেও সাড়া মিলেছে, লক্ষ্য ছিল ৫০০ পাউন্ড, যা ৬ হাজার পাউন্ড ছাড়িয়েছে।

আইলেট চুল কাটা নিয়ে নিছক মজা করে যে ঘোষণা দিয়েছিলেন ৪৯৩ দিন পর সেটি এখন আলোচিত এক প্রতীক। এই ভক্তের অপেক্ষা আর কতদিন দীর্ঘ হয় সেটিই দেখার বিষয়।

ইউনাইটেড সর্বশেষ টানা পাঁচ জয় পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এরপর আর সেই ধারায় ফিরতে পারেনি রেড ডেভিলরা।

নিউজটি শেয়ার করুন

বাড়ল অপেক্ষা, চুল কাটা হলো না ইউনাইটেড ভক্তের

আপডেট সময় : ০২:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬