ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামের স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়। শনিবার (৫ নভেম্বর) রাত ৩ টার দিকে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামের স্থানে সাকুরা পরিবহনের দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুছড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। অপর দু’জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

আপডেট সময় : ০১:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২