ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই সূচি প্রকাশ করে আইসিসি। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ৬টি দল ২ গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্ব খেলবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। তথ্য এনডিটিভির।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। আর গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

এবারের টুর্নামেন্টে সরাসরি সুযোগ পেয়েছে ৮টি দল। আর নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস জায়গা করে নেয়। বাছাইপর্বে অপরাজিত থেকে বাংলাদেশ তাদের টিকিট নিশ্চিত করে।

সূচি অনুযায়ী, আয়োজক ইংল্যান্ড ১২ জুন উদ্বোধনী ম্যাচেমুখোমুখি হবে শ্রীলঙ্কার। টুর্নামেন্টটি চলবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

নেদারল্যান্ডস এবারই প্রথম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে। তারা তাদের অভিযান শুরু করবে বাংলাদেশের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬