ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে নতুন নিয়মে থাকবে তিন ধাপের বিরতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরের বিশ্বকাপে নতুন নিয়ম চালু করছে ফিফা। গরমের কথা বিবেচনায় রেখে সব ম্যাচে পানি পানের জন্য প্রথমার্ধের বিরতি ছাড়াও দুই অর্ধে দেওয়া হবে আরও দুটি বিরতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা। এই নিয়ম অনুযায়ী, দুই অর্ধেই ২২ মিনিট খেলা হওয়ার পর ৩ মিনিটের পানি পানের বিরতি ডাকবেন ম্যাচ রেফারি।

মাঠে গরম মোকাবিলার জন্য আগেও ছিল পানি পানের ‘কুলিং ব্রেক’ নিয়ম। তবে সেটির জন্য শর্ত ছিল, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই কেবল প্রতি অর্ধের ৩০ মিনিট পর দেওয়া হতো কুলিং ব্রেক।

নতুন নিয়মে ম্যাচের আবহ যেমনই হোক, প্রতি অর্ধে ২২ মিনিট পরই ডাকা হবে পানি পানের বিরতি। বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া জানিয়েছেন, ২০ বা ২১ মিনিটে চোটজনিত বিরতি এলে সেটি বিবেচনায় এনে আগেও বিরতি ডাকতে পারবেন ম্যাচ অফিসিয়ালরা।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে বিশ্বকাপের নতুন আসর। অনেকের ধারণা, বিশ্বকাপের ইতিহাসে এটিই হবে সবচেয়ে উষ্ণ আসর। তাই আগেভাগেই পানি পানের বিরতির নিয়মের ঘোষণা দিয়ে রাখল ফিফা।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে নতুন নিয়মে থাকবে তিন ধাপের বিরতি

আপডেট সময় : ০১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫