ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্যর্থ জাতি’ কিউবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কিউবাকে ‘একটি ব্যর্থ রাষ্ট্র’ বলে অভিহিত করে হাভানাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানান। তবে সরকার পরিবর্তনের কোনো অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারি বিমানবাহিনীর বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেন, ‘কিউবা এখন একটি ব্যর্থ রাষ্ট্র।’

যুক্তরাষ্ট্র কি কিউবার সরকারকে ক্ষমতাচ্যুত করবে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় সেটির প্রয়োজন হবে না।’

এর আগে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মতো পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন।

এদিকে দ্বীপ রাষ্ট্রটি তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের মুখে রয়েছে। ট্রাম্প দেশটির বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের অবরোধ আরও জোরদার করছেন। পাশাপাশি অন্য দেশগুলোকেও হাভানায় তেল পাঠানো বন্ধ করতে চাপ দিচ্ছেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি একটি মানবিক হুমকি।’

নিউজটি শেয়ার করুন

‘ব্যর্থ জাতি’ কিউবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত: ট্রাম্প

আপডেট সময় : ০৩:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬