ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্চে ঢাকায় আসছে পাকিস্তান, ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মার্চে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। গতকাল (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সূচি অনুসারে আগামী ৯ মার্চ বাংলাদেশে পা রাখবে সালমান আলি আঘার দল। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ দুপুর সোয়া দুইটায় শুরু হবে। এরপর পিএসএল খেলতে নিজ দেশে ফিরবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

সেই সিরিজ শেষে এপ্রিলে আবারও পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সবশেষ গত বছরের জুলাইয়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। আসন্ন সিরিজে সেই হারের প্রতিশোধ নিতে চাইবেন টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

মার্চে ঢাকায় আসছে পাকিস্তান, ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা

আপডেট সময় : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬