মিশরে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৪
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
মিশরে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১২ জন আহত হয়েছেন। আজ (শনিবার) দেশটির সুয়েজ খাল শহরে অবস্থিত পুলিশের চৌকিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, হাসপাতালের নথিতে নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল কাহেরারার বরাতে জানায়, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক হামলাকারী মারা গেছে। এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

























