ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসির যে রেকর্ড নিজের করে নিলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে রেকর্ড গড়লেন লামিনে ইয়ামাল। ১৮ বছর ২৩০ দিন বয়সে গড়লেন এই রেকর্ড। একুশ শতকে লা লিগার সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকদাতা এখন বার্সেলোনার স্প্যানিশ তরুণ। লিওনেল মেসি প্রথম হ্যাটট্রিক করেছিলেন ১৯ বছর ২৫৯ দিন বয়সে। শনিবার রাতের আগ পর্যন্ত সেটিই ছিল সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকের রেকর্ড।

ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে কাতালান জায়ান্টরা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ২৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফেরমিন লোপেজ মাঝমাঠে বল কেড়ে নিয়ে বাড়িয়ে দেন ইয়ামালের পায়ে। প্রথম টাচেই বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর ঢুকে বাঁ-পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান।

৯ মিনিট পর একক নৈপুণ্যে দ্বিতীয় গোল করেন ইয়ামাল। ভিয়ারিয়ালের সার্জি কারদোনা ও আলবার্তো মোলেইরোকে কাটিয়ে চমৎকার বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে ভিয়ারিয়াল। ৪৯ মিনিটে সেনেগালের মিডফিল্ডার পাপে গুয়ে খুব কাছ থেকে শট নিয়ে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

৬৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ইয়ামাল। বদলি হিসেবে নামা পেদ্রি দুর্দান্ত থ্রু-বল পাঠান ইয়ামালকে, ঠাণ্ডা মাথায় ফিনিশ করে নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন স্প্যানিশ তারকা।

যোগ করা সময়ে বদলি খেলোয়াড় রবার্ট লেভানডফস্কি চতুর্থ গোলটি করেন। জুলেস কুন্দের দেওয়া ক্রস থেকে আলতো ট্যাপ ইন করে বার্সেলোনার ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেন।

২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৬০ পয়েণ্ট। সোমবার রাতে গেতাফের মুখোমুখি হবে আলভারো আরবেলোয়ার দল।

নিউজটি শেয়ার করুন

মেসির যে রেকর্ড নিজের করে নিলেন ইয়ামাল

আপডেট সময় : ০১:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬